ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ওজন কমিয়ে নতুন রূপে শাবনূর

#

বিনোদন প্রতিবেদক

২৫ জুন, ২০২৪,  5:42 PM

news image

নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। চলচ্চিত্রের প্রয়োজনে নিজের এই পরিবর্তন আনেন এই নায়িকা। গত রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে। 'রঙ্গনা' নামের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। এ সিনেমাটির প্রথম লটের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার আগেই নিজেকে আমূল পরিবর্তন করে নতুন লুকে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রঙ্গনা’। তবে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে মুক্তি পায়নি। তবে দ্রুতই সিনেমাটির সুখবর পাওয়া যাবে। পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে ‘রঙ্গনা’। অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন-গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে। নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরনো শাবনূরের দেখা মিলবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম