ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  4:41 PM

news image

এশিয়া কাপের প্রথম ম্যাচে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ। এখন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। এ ম্যাচের আগে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে নামায় বাংলাদেশ স্বাভাবিকভাবেই থাকবে চাপে। এশিয়া কাপের সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব, তাসকিন, মুশফিকদের জয়ের বিকল্প নেই। হারলেই শেষ এশিয়া কাপ। পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং অর্ডার ছিল একেবারেই অনভিজ্ঞ। তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম নেমেছিলেন একেবারে কোনো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই। আগে চারটি ওয়ানডে ম্যাচ খেলা নাঈম শেখও উইকেট বিলিয়ে এসেছেন ম্যাচটিতে। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের টপ অর্ডারও ধসে পড়ে। যার কারণ হিসেবে শুরু ধাক্কাটাকে বড় বলে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সে কারণে আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে এই ম্যাচে। ওপেনিং পজিশনে নাঈম শেখের পরিবর্তে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। ডেঙ্গু জ্বরের কারণে ছিটকে পড়া লিটন দাসের বদলে তাকে হঠাৎই এশিয়া কাপ দলে ডাক দেওয়া হয়। এছাড়া যথারীতি ওপেনিংয়ে থাকবেন তানজিদ তামিম। তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা ফাঁকা। আগের ম্যাচেও ছয় নম্বরে খেলেছিলেন মুশফিকুর রহিম। যদিও তাকে এত পরে নামানো নিয়ে সমালোচনা হয়েছিল। কারণ তার আগে নামা শান্ত ছাড়া বাঁ-হাতি ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। আফগানদের বিপক্ষে সাত নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মেহেদী। আটে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। নয়ে তাসকিন আহমেদ। দশে হাসান মাহমুদ, বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। এগারোতে শরীফুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : 

এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম