ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৩,  5:04 PM

news image

অবশেষে ঘটেছে জল্পনা কল্পনার অবসান। জানা গেলো এশিয়া কাপে টাইগারদের ১৭ জনের স্কোয়াডে রয়েছেন কারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সেই দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের ও সৌম্য সরকার। শনিবার (১২ আগস্ট) এক সংবাদসম্মেলনে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। বিসিবির ১৭ জনের স্কোয়াডে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। একইসঙ্গে নম্বর সেভেনের জন্য রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি ও আফিফ হোসেনকে। এদিকে দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন শেখ মাহেদী হাসান। সেই সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম। এশিয়া কাপে পেস ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে থাকছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। আর স্পিন আক্রমণভাগ সাজানো হয়েছে সাকিব লা হাসান, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদকে নিয়ে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম