ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব চমক থাকছে

#

স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০২৩,  5:34 PM

news image

নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে আগামীকাল বুধবার (৩০ আগস্ট) পর্দা উঠছে এশিয়া কাপের। জমজমাট এই আসর শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রেখেছে পাকিস্তান। কী কী থাকছে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে?

সোমবার (২৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান-নেপাল ম্যাচের আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। এর আগে বিকেল তিনটা থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার এআর রহমান। পাকিস্তানের খ্যাতিমানশিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন। এছাড়াও এশিয়ান ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশনা থাকবে। আর সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি।  জানা গেছে, ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন। এছাড়া ভারতে হটস্টারে-এ লাইভ স্ট্রিমিংয়ে এটি দেখানো হবে। এবারই প্রথমবারের মতো হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত ভেন্যু জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম