ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

এলপিএলে ডাক পেলেন শরিফুলও

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩,  5:45 PM

news image

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার শরিফুলকে ডাক দিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তিনি। ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিলেই শ্রীলঙ্কায় উড়াল দেবেন শরিফুল।  সোমবার তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদের পর লঙ্কান লিগ খেলার প্রস্তাবটি পেয়েছেন বাঁহাতি এই পেসার। এ নিয়ে বাংলাদেশ থেকে ৫ম খেলোয়াড় হিসেবে এলপিএল খেলার প্রস্তাব পাওয়া গিয়েছে। এর আগে, বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছিল দুইবারের রানার-আপ গল টাইটান্স।  গতকাল দুপুরে প্রথম এলপিএলে নিজের ডাক পাবার বিষয়ে বোর্ডকে জানান তাসকিন আহমেদ। এরপরেই বিকেলে জানা যায়, বর্তমান চ্যাম্পিয়ন জাফনার রাডারে আছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তাকে অনাপত্তিপত্র দিতে প্রস্তুত বিসিবি। রাতে জানা যায়, শরিফুলকে দলে নিতে আগ্রহী টুর্নামেন্টের বর্তমান রানার-আপ কলম্বো স্ট্রাইকার্স।  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ক্যাম্প চলাকালে শরিফুল, তাসকিনদের অনাপত্তিপত্র দেয়া হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত করেনি বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম