ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এমবাপেকে লোভনীয় প্রস্তাব আল-হিলালের

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই, ২০২৩,  6:37 PM

news image

পিএসজি’র সঙ্গে চুক্তি বাড়াবেন না কিলিয়ান এমবাপে। এরপরই তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে সৌদির ক্লাব আল-হিলাল। এমবাপে জানিয়ে দিয়েছেন, পিএসজি’র সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে। পিএসজিও তাদের এশিয়া সফরে এমবাপেকে টিমে রাখেনি। তারাও এই বিখ্যাত ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায় বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় এমবাপেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল-হিলাল ক্লাব। কিছুদিন আগেই বিপুল অর্থের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদির ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন। আল-হিলাল এমবাপেকে শুধু যে বছরে প্রায় এক হাজার আটশ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তাই নয়, তিনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে কিছু ম্যাচ খেলতে চান, তখন তাকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছে। একইসঙ্গে তারা পিএসজি’কেও সমপরিমাণ অর্থ দিতে তৈরি। এমবাপেকে পেতে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালও উৎসাহী। এমবাপেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কিন্তু এই নতুন লোভনীয় প্রস্তাবের পর কী করবেন তা এখনো জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম