ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এমন হারের পর যা বললেন উইলিয়ামসন

#

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৩,  4:41 PM

news image

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল (বুধবার) বিশ্বকাপের চলমান আসরের প্রথম সেমিফাইনালে কিউইদের ৭০ রানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে কোহলি ও আইয়ারের সেঞ্চুরিতে ভর করে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ৩২৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ম্যাচের বড় একটা সময় পর্যন্ত নিজেদের ঠিকই ধরে রেখেছিল কিউইরা। তৃতীয় উইকেট জুটিতে ড্যারেল মিচেলের সঙ্গে নায়কোচিত ১৮১ রানের পার্টনারশিপ গড়েছিলেন অধিনায়ক উইলিয়ামসন। যদিও শেষ পর্যন্ত রূপকথা আর ঘটেনি। শামির ৭ উইকেটের স্পেলে ভর করে ফাইনালের টিকিট পায় ভারত।  খেলা শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, প্রথমেই ভারতকে অভিনন্দন জানাই, তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। সম্ভবত তারা আজ নিজেদের সেরা ক্রিকেট খেলেছে। ৩৯৮ রান তাড়া করে জয় পাওয়া সত্যিই কঠিন ব্যাপার। তারপরও সতীর্থদের কৃতিত্ব দিতেই হয়, লড়াইয়ে টিকে থাকার জন্য গর্ব করার মত প্রচেষ্টা ছিল তাদের। সেমিফাইনাল থেকে বিদায়ে কিছুটা হতাশ হলেও ভারতের প্রশংসা করতে ভোলেননি উইলিয়ামসন, ‘চলে যেতে হতাশ লাগছে, তবে গত সাত সপ্তাহে আমাদের প্রচেষ্টার জন্য আমি অত্যন্ত গর্বিত। আমাদের চেষ্টা ছিল, তবে যেমনটা বললাম, ভারত ছিল টপ ক্লাস। তাদের বিশ্বমানের ব্যাটার আছে, যারা আমাদের কোন সুযোগই দেয়নি। আপনি ৪০০ করবেন, এটাই যথেষ্ট সাফল্যের জন্য। তারা যেখানে গিয়েছে, সেটা প্রাপ্য ছিল। অসাধারণ খেলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম