ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২২,  5:20 PM

news image

বিশ্বব্যাপী চলমান গ্যাস সংকটের মধ্যেই এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। শনিবার (৩০ জুলাই) দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। লাটভিয়ার বিরুদ্ধে গ্যাস কেনার শর্ত লঙ্ঘনের অভিযোগ করেছে মস্কো। লাটভিয়ার মোট জ্বালানি চাহিদার ২৬ শতাংশ পূরণ হয় গ্যাসের মাধ্যমে। এই গ্যাস আমদানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল দেশটি। তথ্যমতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরোধের জেরে ইউরোপের অনেক দেশেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। মূলত, পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাবে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দেশটি। নিজেদের অর্থনীতি বাঁচাতে ইউরোতে নয়, বরং রুশ মুদ্রা রুবলে গ্যাসের বিল পরিশোধ করতে বলেছিল রাশিয়া। মস্কোর এমন শর্তে রাজি না হওয়ায় ইতোমধ্যে বুলগেরিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। এ অবস্থায় চাহিদা পূরণ করতে নরওয়ে, কাতার ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যাস আমদানি বাড়ানোর চেষ্টা করছে বিভিন্ন দেশ। সূত্র : আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম