ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার রাজশাহীতে ডা. মুরাদের নামে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২১,  8:34 PM

news image

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রবিবার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আলম বাদী হয়ে মামলাটি করেন। বিভাগীয় সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমান মামলাটি আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এছাড়া মামলায় উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। মামলার বাদী সাইফুল আলম জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলাল যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি করেছেন। বাদীপক্ষের আইনজীবী ও রাজশাহী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক পারভেজ জেহাদী বলেন, জাইমা রহমানকে নিয়ে করা মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ ও অসম্মানজনক। এ কারণে আদালতে তারা মামলাটি করেছেন। আদালত পরে আদেশ দিবেন। রাজশাহী বিভাগীয় সাইবার আদালতের পিপি অ্যাডভোকেট ইসমত আরা জানান, বিচারক এখনও মামলার নির্ধারিত তারিখ দেননি। তিনি অভিযোগটি আমলে নিয়েছেন। পরবর্তীতে তারিখ দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম