ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এবার রকিবুল হাসানকে তলব করবে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  9:38 PM

news image

আচরণবিধি ভঙ্গের দায়ে প্রধান ম্যাচ রেফারি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোয় সাবেক এই ক্রিকেটারকে তলব করছে বোর্ড। সোমবার (১৪ আগস্ট) বোর্ডের একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই পরিচালক বলেন, ‘এর আগে বেশ কয়েকবার তাকে সতর্ক করা হয়েছিল। তিনি প্রতিবারই বিতর্কিত মন্তব্য করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এবার বিষয়টি বোর্ড সভাপতি পর্যন্ত গড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে কারণ জানতে আমরা তাকে তলব করেছি। তার কাছে কারণ জানতে চাওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘বোর্ডের একজন চাকরিজীবী হয়ে বোর্ডেরই বিপক্ষে কথা বলাটা খুবই হতাশাজনক। হয়তো এসব করে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান। কিন্তু এটা তো সম্পূর্ণ নিয়মবহির্ভূত। উল্টাপাল্টা কথা মিডিয়ার সামনে বলে তিনি কী প্রমাণ করতে চান, সেটিই জানতে চাইবে বোর্ড।’ গতকালই সরকারবিরোধী প্রচারণা করায় ম্যাচ রেফারি কো-অর্ডিনেটর দেবব্রত পালকে তলব করার সিদ্ধান্ত নেয় বোর্ড। যদিও বিপদ আঁচ করতে পেরে আগেভাগেই পদত্যাগ করেন দেবব্রত। এই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই চিফ ম্যাচ রেফারিকে তলব করল বিসিবি। এ বিষয়ে রকিবুল হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে আরটিভি নিউজ। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম