ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার মার্কিন তরুণীর প্রেমে সালমান!

#

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  8:11 PM

news image

বলিউডের ‘ব্যাচেলর’ খ্যাত সুপারস্টার সালমান খান। বিয়ের পিঁড়িতে বসেননি এখনও। তবে প্রেমে জড়িয়েছেন বহুবার। কখনও বলিউড নায়িকার প্রেমে আবার কখনও হলিউড নায়িকার। বলি পাড়ায় আবারও গুঞ্জন হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে প্রেম করছেন ভাইজান। গত ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে সালমানের পানভেলের ফার্মহাউজে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। তাদের একটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়েছে। যদিও সালমানের সঙ্গে সম্পর্ককে স্রেফ গুজব বলেই দাবি করেছেন এই মার্কিন অভিনেত্রী।

সামান্থা বলেন, ‘‘ মানুষ অকারণে এই গুজব রটাচ্ছে। হ্যাঁ, সালমানের সঙ্গে তার জন্মদিনে দেখা হয়েছে। তিনি খুবই ভালো একজন মানুষ। আমি সবাইকে অনুরোধ করব এই গুজব যাতে বিশ্বাস না করেন।’’ সামান্থা লকউডের জন্ম ১৯৮২ সালে। তিনি জনপ্রিয় মার্কিন তারকা গ্যারি লকউড ও অভিনেত্রী ডেনিস ডুব্যারির মেয়ে। নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন এই সুন্দরী। ‘শ্যুট দ্য হিরো’, ‘হাওয়াই ফাইভ-ও’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন ৩৯ বছরের সামান্থা।-সূত্র: এবিপি আনন্দ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম