ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

এবার প্রোটিয়া বধের স্বপ্ন বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৪,  4:54 PM

news image

নানান জল্পনা-কল্পনা পেরিয়ে, জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া পূর্ণ পয়েন্ট, আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে টিম টাইগার্সকে। সে পুঁজি নিয়ে এবার প্রোটিয়া বধের স্বপ্ন লাল-সবুজের চোখে। বোলিং আক্রমণে নির্ভরতা দিয়েছে, তাসকিন-মোস্তাফিজ-তানজিম সাকিবের পেস। আর শক্তি বাড়িয়েছে রিশাদ হোসেনের লেগ-স্পিন। শরিফুলের ফিট হবার অপেক্ষায় থাকা টাইগার শিবিরে পঞ্চম বোলার হিসেবে উঠে আসতে হবে সাকিব আল হাসানকে। বাংলাদেশের ব্যাটিং দুঃখের নাম টপ-অর্ডার। সৌম্য-শান্তের রানখরা, পাওয়ার প্লেতে বারবার ব্যাকফুটে ঠেলে দিচ্ছে টিম টাইগার্সকে। সেই সঙ্গে বিশ্বমঞ্চে এখনও জ্বলে ওঠার অপেক্ষায় তানজিদ তামিম। শেষ ম্যাচে লিটনের রানে ফেরা তাই, স্থায়ী হবার প্রার্থনা করবে ভক্তরা। তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট, আরেকবার চওড়া হবার প্রত্যাশার সঙ্গে সাকিবের রানে ফেরাটা বেশি চাইবে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ডি কক, হেনড্রিকস, মার্করামের ব্যাটে রান না থাকায়, টপ-অর্ডার নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকাও। তবে আগের দুই ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছে বোলাররা। নরকিয়া, বার্টম্যান, ইয়ানসেন, রাবাদা, কেশব মহারাজের আক্রমণে তাই আরও একবার নির্ভর করা লাগতে পারে প্রোটিয়াদের। যদিও মিলার ও ক্লাসেন মিডল-অর্ডারে ছোটাতে পারেন রানের ফোয়ারা। নিউইয়র্কে দুটি ম্যাচ খেলায় কন্ডিশনের বিচারেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারাতে, তাই বাংলাদেশের চাওয়া টিম পারফর্মেন্স।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম