ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এবার পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  4:40 PM

news image

পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।আলজাজিরার তথ্যমতে, সুয়েলা ব্রাভারম্যান তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে এক সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনায় পদত্যাগ করেন। একই সঙ্গে এটি নিয়মের একটি ‌‘প্রযুক্তিগত লঙ্ঘন’ ছিল বলেও স্বীকার করেন সুয়েলা। এদিকে সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনের তথ্যমতে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ চান তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অধিকাংশ সদস্য। তবে, লিজ ট্রাসের রাজনৈতিক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। সম্প্রতি ব্রিটেনের অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। দেশটিতে ক্রমাগত বাড়তে থাকা রাজনৈতিক চাপ এবং বাজার নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে শুক্রবার (১৪ অক্টোবর) বরখাস্ত হন কোয়াটেং। কোয়াসি কোয়ার্টেং অর্থমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন হান্ট। ফলে এক বছরের মধ্যে চতুর্থবারের মতো অর্থমন্ত্রী নিয়োগ দেয়া হয় ব্রিটেনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম