ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  6:26 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন।’ এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ১০ লক্ষ বলে জানান তিনি। রোববার (২৮ সেপ্টেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ‘অনেকে জেলখানায় আছেন, যারা ভোট দিতে পারেন না। তাদেরকে এবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। ভোট দিতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তারাও। আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ নির্বাচন কমিশন বেশ কিছু নতুন বিষয়ে হাত দিয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছি। সবথেকে বড় কাজ হচ্ছে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা। নারী ভোটারদের সংখ্যা অনেক কম ছিল। পুরুষদের থেকে ৩০ লক্ষ কম ছিল। তবে সেটাও আমরা অনেক কমিয়ে এনেছি। আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছি।’ তিনি বলেন, ‘এছাড়া পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ ছিল না। এটি নিয়ে কাজ করেছি। দেশে যারা নির্বাচনে জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করবো। এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’ উল্লেখ্য, ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সংলাপ হবে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করা হবে বলে আশা করছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম