ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার ছেলের বাবা হলেন নায়ক রোশান

#

বিনোদন ডেস্ক

০২ মে, ২০২৪,  4:42 PM

news image

বিয়ের প্রায় তিন বছর পর ২০২৩ সালে সেই খবর প্রকাশ্যে আনেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান। তার কিছুদিন পরেই জানিয়েছিলেন কন্যা সন্তান হওয়ার খবর! সে খবর পুরনো। এবার আরও একটি আনন্দের সংবাদ দিলেন ঢাকাই ছবির এই তারকা। বুধবার (১ মে) দুপুরে নিজের ফেসবুকে সে খবরটি জানালেন তিনি। রোশান সদ্যজাত শিশুর কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে বললেন, আবারও বাবা হয়েছেন তিনি। এবার হলেন পুত্রের বাবা। মঙ্গলবার (৩০ এপ্রিল) তার জন্ম হয়েছে। লিখেন, তিনি কন্যা সন্তান জন্মের ১১ মাস পর এবার পুত্রের মুখ দেখলেন তিনি। সৃষ্টিকর্তার প্রতি এসময় কৃতজ্ঞতাও জানান এই নায়ক। পুত্র সন্তান ও স্ত্রী তাহসিনা এশা দুজনই সুস্থ আছেন বলেও জানান রোশান। তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন নায়ক। বর্তমানে রোশান ব্যস্ত তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ডেডবডি’র প্রচারণা নিয়ে। এমডি ইকবাল পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ৩ মে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম