ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার কাঁচা বাদামের তালে নাচলেন মাধুরী, সঙ্গী রীতেশ

#

বিনোদন ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  6:53 PM

news image

এক গানেই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের প্রশংসা এখন বিশ্বজুড়ে। এবার সেই ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে নাচলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। পাশে অভিনেতা রীতেশ দেশমুখকে নিয়ে ভাইরাল হওয়া নাচের স্টেপেই কোমর দোলালেন মাধুরী! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল! ‘ডান্স দিওয়ানে’ রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে থেকে বহুদিন ধরেই দর্শকদের মন জয় করছেন বলিউডের এই অভিনেত্রী। এই শোয়ে যখনই কোনও বলিউডের অন্য তারকারা আসেন, মাধুরী তাদের সঙ্গে নানা মজায় মেতে ওঠেন। সম্প্রতি মাধুরীর এই শোয়ে হাজির হয়েছিলেন অভিনেতা রীতেশ দেশমুখ। রীতেশকে সঙ্গে পেয়ে মাধুরী মেতে উঠলেন ‘কাঁচা বাদামে’র তালে। খবর সংবাদ প্রতিদিনের। এই নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে মাধুরী লিখলেন, ‘দারুণ মজা পেয়েছি এটা করে। রীতেশ তোমাকে ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য!’ কয়েকদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিত অভিনীত প্রথম ওয়েব সিরিজ ফাইন্ডিং অনামিকা। এই সিরিজে মাধুরীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছে তার অনুরাগীরা। ছোটপর্দা, ওটিটির পাশাপাশি বেশ কয়েকটি ছবিও সই করেছেন মাধুরী। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মাধুরী নানা কীর্তি আপলোড করে অনুরাগীদের জমিয়ে রেখেছেন। কয়েক দিন আগে মাধুরী বাংলার এক রিয়্যালিটি শোয়ে এসে সুচিত্রা সেনের বেশ কয়েকটি গানে পারফর্ম করেছিলেন। অন্যদিকে, টলিউড সুপারস্টার জিতের সঞ্চালনায় শুরু হওয়া নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন ভুবন বাদ্যকর। এই শোয়ে এসে নিজের জীবনের ওঠা-পড়ার গল্পও সবাইকে শুনিয়েছেন ভুবন। কীভাবে তৈরি হল তার কাঁচা বাদাম গান, সেই গল্পও শুনিয়ে ছিলেন সবার প্রিয় ‘বাদাম কাকু’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম