ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার ওমিক্রনের টিকি তৈরির তালিকায় যোগ হলো অ্যাস্ট্রাজেনেকা

#

স্বাস্থ্য ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১,  10:21 PM

news image

করোনার নতুন ধরন ওমিক্রনের জন্য আলাদা টিকা তৈরির ঘোষণা দিয়েছে ইউরোপের ওষুধ তৈরিকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনার টিকা বাজারে এনেছে, মডার্নাসহ এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, তারা ওমিক্রনের জন্য টিকা তৈরি করবে।

এ দলে এবার যোগ দিল অ্যাস্ট্রাজেনেকা। এ টিকা তৈরিতে অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করছে। ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে আলাদা করে বিবৃতিও দেওয়া হয়েছিল। এতে বলা হয়েছিল, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি যে ওমিক্রনের বিরুদ্ধে তাদের টিকা কার্যকর নয়। কিন্তু তাদের টিকা কতটা কার্যকর, সেটাও এখনো জানা হয়নি তখন। তখন বলা হয়েছিল, যদি প্রয়োজন হয়, তবে তাদের টিকায় পরিবর্তন আনা হবে। তবে গত সপ্তাহে একটি গবেষণা প্রতিবেদন পাওয়া গেছে। এতে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি ককটেল ইভ্যুশেল্ড অমিক্রন প্রতিরোধে সক্ষম। এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস। অক্সফোর্ডের গবেষক দলের প্রধান স্যান্ডি ডগলাসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছিল তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম