ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

এবার এস্তোনিয়ায় ঢুকল রাশিয়ার তিন যুদ্ধবিমান

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৫,  4:58 PM

news image

অনুমতি ছাড়াই এবার এস্তোনিয়ার ভেতর ঢুকে গেল রাশিয়ার তিনটি যুদ্ধবিমান। যেগুলো ১২ মিনিট দেশটির আকাশসীমায় অবস্থান করে। শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনটি রুশ মিগ-৩১ তাদের আকাশসীমায় প্রবেশ করে। যুদ্ধবিমানগুলো ফিনল্যান্ড উপসাগর দিয়ে ঢোকে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস শাহনা বলেছেন, “‍‍রুশ যুদ্ধবিমান চলতি বছরে চতুর্থবারের মতো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আজকের ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। কারণ এইবার তিনটি যুদ্ধবিমান একসঙ্গে আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছে, যা আগে কখনও ঘটেনি।” তিনি আরও বলেছেন, “ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাব এবং সীমা লঙ্ঘন করার প্রবণতার কারণে রাশিয়ার ওপর দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো উচিত।” এর আগে সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় ঢোকে রাশিয়ার একাধিক ড্রোন। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরমধ্যেই আবার এস্তোনিয়ায় প্রবেশ করল রুশ বিমানবাহিনীর যুদ্ধবিমান।

সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম