ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার আয়ুষ্মানের ড্রিম গার্ল অনন্যা

#

বিনোদন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  5:10 PM

news image

জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার দর্শকপ্রিয় সিনেমাগুলোর একটি ‘ড্রিম গার্ল’। এবার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি ‘ড্রিম গার্ল টু’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এই টিজারের শুরুতেই দেখা মিলেছে আয়ুষ্মান খুরানার। এবার এই অভিনেতার সঙ্গে আছেন অনন্যা পান্ডে। টিজারে তাকেও দেখা গেছে। এই সিনেমায় প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করেছেন অনন্যা পান্ডে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের ড্রিম গার্ল আবার আসছে। পূজার সঙ্গে দেখা করুন ২০২৩ সালের ২৩ জুন অর্থাৎ ঈদে।’ ‘ড্রিম গার্ল টু’ পরিচালনা করবেন রাজ শান্দিল্য। আয়ুষ্মান ও অনন্যা ছাড়াও এতে অভিনয় করবেন— আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া এবং অভিষেক ব্যানার্জি। এর আগে ২০১৯ সালে মুক্তি পায় ‘ড্রিম গার্ল’। এতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নুসরাত ভারুচা। আরো ছিলেন— আনু কাপুর, মানজত সিং, রাজেশ শর্মা, বিজয় রাজ, অভিষেক ব্যানার্জি প্রমুখ। ২৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম