ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এত দ্রুত বিয়ে করাটা ভুল ছিল: অপু বিশ্বাস

#

বিনোদন প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২,  9:02 PM

news image

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের সঙ্গে জুটি একসময় বেশ জনপ্রিয় ছিল। এই জুটি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। তবে সিনেপর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন ২০০৮ সালে। তাদের ঘরে জন্ম নেয় একমাত্র পুত্র আব্রাম খান জয়। তবে তারা এখন আলাদা হয়ে গেছেন। বর্তমান কলকাতায় আছেন অপু। সেখানে তার অভিনীত শর্টকাট নামে একটি ছবি মুক্তির অপেক্ষায়। সেই ছবির প্রচারেই কলকাতায় যাওয়া তার।  সেখানে নতুন ছবির প্রচারে গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়েও কথা বলছেন অপু বিশ্বাস।

আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, দ্রুত বিয়ে করে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন।  অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল— জীবনের এই যাত্রাপথে কোনো ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা—সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটি যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর— ‘মা হয়েছি। ভুল করে হলেও...।’কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে 'শর্টকাট'। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এ ছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম