ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এখন তৃতীয় দামি ক্লাব মেসির মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৪,  5:07 PM

news image

লিওনেল মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ক্লাবটি। এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’।মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই সাত ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই ক্লাবের দাম গত এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ। বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড। ১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার চারে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। এবারই প্রথম এমএলএসের চারটি ক্লাবের বাজারমূল্য শত কোটি ডলার ছুঁয়েছে। গত বছর প্রথম ক্লাব হিসেবে এই অঙ্ক ছুঁয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম