ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

এক’শ বোতল ফেন্সিডিল ও ৫০ কেজি গাঁজা সহ যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৪,  5:52 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক’শ বোতল ফেন্সিডিল ও ৫০ কেজি গাঁজা সহ রানা মাইন উদ্দিন হাসান (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত যুবক কুমিল্লার কোতয়ালী থানাধীন কেরানীনগর গোলা বাড়ির মঞ্জিল হোসেনের ছেলে। বুধবার জেলা ডিবি কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গত ৪ জুন গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সূত্রে সংবাদ পেয়ে সাইনবোর্ড-চাষাড়া রোডস্থ নুরুন্নেছা মার্কেট এর সামনে রাত ১টায় একটি কার্ভাড ভ্যান তল্লাশি করে মাদকদ্রব্য সহ আসামীকে গ্রেফতার করা হয়। এসময় বিল্লাল হোসেন রনি (৩২) ও শাহীন (৩৫) নামে আরো দুইজন আসামী পালিয়ে যায়। আসামীরা মাদক দ্রব্য গাঁজা ও ফেন্সিডিল কুমিল্লা হতে ক্রয় করে এনে নারায়ণগঞ্জ সহ ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীণ। জেলা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম