ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এক্সিবিশন করার ইচ্ছা আছে

#

বিনোদন ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  7:03 PM

news image

নতুন সিনেমা দিয়ে নতুন বছর শুরু করেছেন শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এটি তার তৃতীয় সিনেমা। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘দামপাড়া’ নির্মাণ করছেন শুদ্ধমান চৈতন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ চলছে সিনেমাটির। চিত্রায়ণে অংশ নিয়েছেন ভাবনা। সেখান থেকে মুঠোফোনে জানিয়েছেন তার নতুন বছরের প্রত্যাশার কথা। ভাবনা বলেন,

‘আমি তো আসলে পরিকল্পনা করে কাজ করতে পারি না। কিন্তু এ বছর একটা এক্সিবিশন করার ইচ্ছা আছে। পেইন্টিংয়ের এক্সিবিশনটা এ বছরই করতে চাই।’ আলাপকালে এ অভিনেত্রী বলেন, ‘নতুন বছরে নতুন সিনেমার শুটিং করছি। ভালো লাগছে। ক্যারেক্টার ভালো, গল্পটাও ভালো সবমিলিয়ে ভালো লাগছে। তবে খারাপ লেগেছিল, বছরের প্রথম দিন ঢাকায় থাকতে পারিনি।’মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘দামপাড়া’। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের বীরত্ব ও আত্মত্যাগের গল্পে তুলে ধরা হবে। এতে এসপি শামসুল ইসলাম চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে আশনা হাবিব ভাবনা। তাদের সঙ্গে পর্দায় ঝুনা চৌধুরী, অনন্ত হীরা, মাজনুন মিজান, মুনতাহাকে দেখা যাবে। এদিকে গেল ১০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভাবনা অভিনীত দ্বিতীয় সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। এ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন ভাবনা। এর আগে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ভাবনা অভিনীত প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। এটি পরিচালনা করেছিলেন অনিমেষ আইচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম