ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

এক্সপ্রেসওয়ের ক্রেন ফের দুর্ঘটনায়, ট্রেন চলাচল বিঘ্ন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  5:56 PM

news image

ফের দুর্ঘটনায় পতিত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত ক্রেন। এতে রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ হয়ে যায়। ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়। শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এর ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি। এর আগেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত ক্রেন দুর্ঘটনায় পতিত হলে রেল চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম