ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

একসঙ্গে নিরব-ইধিকা

#

বিনোদন ডেস্ক

০২ জুন, ২০২৫,  4:57 PM

news image

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের। এরপর শরীফুল রাজের সঙ্গে। সর্বশেষ বরবাদ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। এবার ইধিকাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে। তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মেটালেন নিরব। তারপর দু’জনের নাচানাচি। এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে। অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীর বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে তাদের। এরইমধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে। বিজ্ঞাপনচিত্রে সোমেশ্বর অলির লিরিক্সে আলভীর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আলভী এবং সিঁথি। চিত্রনায়ক নিরব বলেন, আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি দুবাইর মরুভূমিতে। আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা পাল। তার সঙ্গে কাজ করাটা ভালো একটি অভিজ্ঞতা। বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, তপ্ত মরুরবুকে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা। জেমসবন্ড স্টাইলে নিরব পাশ দিয়ে যেতেই চোখ আটকে যায় সুন্দরী ইধিকার দিকে। মুহূর্তে দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন। তা পান করে তপ্ত মরুতেই প্রশান্তির ঝড়ে আবেশ ছড়ান এই জুটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম