ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এএসআই হত্যার দায়ে মডেল অধরা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৩,  11:42 PM

news image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরকে (৪৪) হত্যার দায়ে ‘কথিত মডেল’ ফজিলাতুন্নেছা রিয়া ওরফে সুহাসিনী অধরাকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানীর মেরুল বাড্ডা এলাকার সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব–৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, অধরার আসল নাম ফজিলাতুন্নেসা রিয়া। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। তার জাতীয় পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেছা রিয়া থেকে কৌশলে সুহাসিনী অধরা করেন। নিজের পরিচয় পরিবর্তন করে তিনি মডেল হয়েছিলেন। র‍্যাব জানায়, দশ বছর আগে, ২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের ১০৫০/৩ কাঁঠালতলার একটি ভবন থেকে শাহ আলী থানায় কর্মরত এএসআই হুমায়ূন কবিরের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ইনজেকশন দিয়ে বিষক্রিয়া ও শ্বাসরোধ করে হত্যা করেন ফজিলাতুন্নেছা ও তার স্বামী রাফা-এ-মিষ্টি। রাফাকে গত বছর গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম