ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আল নাসের

#

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  5:35 PM

news image

প্রথম লেগে জয়সূচক গোলটি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় লেগেও জালের দেখা পেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। আল ফায়হাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল তার দল আল নাসের। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে নিজেদের মাঠে আল নাসেরের জয় ২-০ গোলে। প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় সেরা আটে উঠল দলটি। ম্যাচের সপ্তদশ মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসের। ওই ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল তারা। যা একটু অনিশ্চয়তা ছিল, তার ইতি রোনালদো টেনে দেন ৮৬তম মিনিটে লক্ষ্যভেদ করে।  সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিতে এগিয়ে যান রোনালদো, গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করার সুযোগ পেলেও পারেননি। কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় বক্সে নিয়ন্ত্রণ পেয়ে ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মহাতারকা।  সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আল নাসেরের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। দুই দল প্রথম লেগে মুখোমুখি হবে আগামী মার্চের প্রথম সপ্তাহে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম