ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই

এইচএসসি পরীক্ষার ১০ দিন আগে ফরম পূরণের সুযোগ

#

১৭ জুন, ২০২৫,  5:22 PM

news image

এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র ১০ দিন আগে আবারও ফরম পূরণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বর্ধিত করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ১৮ থেকে ১৯ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখও ১৯ জুন পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর পর আর কোনোভাবেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না। আগামী ২৬ জুন থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম