ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঋষির মন্ত্রিসভা থেকে পদত্যাগ উইলিয়ামসনের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  9:05 PM

news image

আপত্তিকর আচরণের অভিযোগ উঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। উইলিয়ামসনের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত তার নিজ দল কনজারভেটিভ পার্টির এক এমপিকে আপত্তিকর বার্তা পাঠিয়েছেন। এ বিষয়ে ব্রিটেনের গণমাধ্যমে খবর বের হওয়ার পর চাপে পড়েন উইলিয়ামসন। প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে তিনি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাকের উদ্দেশে ৮ নভেম্বর লেখা পদত্যাগপত্রে উইলিয়ামসন বলেছেন, ‘তিনি তদন্ত পূর্ণ সহযোগিতা করবেন। মন্ত্রিসভায় না থাকলেও পেছন থেকে দলকে সমর্থন দিয়ে যাবেন’। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ঋষি। উইলিয়ামসন আরও জানিয়েছেন, তিনি আপত্তিকর বার্তা পাঠানোর জন্য ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। তবে অন্য অভিযোগ সত্য নয়। সুষ্ঠু তদন্ত ও সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সে জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম