ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

উপজেলা ক্রীড়া সংস্থা কাপ্তাই কর্তৃক আয়োজিত নাসির উদ্দীন'কে বিদায় সংবর্ধনা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২২,  4:46 AM

news image

রাঙামাটি কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত অফিসার ইনচার্জ কাপ্তাই থানা ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি  নাসির উদ্দীনের বিদায় সংবর্ধনা করা হয়েছে। ২জানুয়ারি  রবিবার  বেলা ১২ ঘটিকায় কাপ্তাই উপজেলা সভা কক্ষে কিন্নরী তে, এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় ।

দীর্ঘ প্রায় ২ বছর ৬ মাস কাপ্তাই  থানা ইনচার্জ কর্মকর্তা হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বিদায় সংবর্ধনা পাশাপাশি ক্রীড়া সংস্থার বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  কাপ্তাই উপজেলা নির্বাহী  কর্মকর্তা মুনতাসীর জাহান। সভাপতিত্ব বক্তব্যে বলেন, কাপ্তাই থানা ইনচার্জ নাসির  উদ্দিন এর ২বছর ৬ মাসের গৌরবোজ্জ্বল কর্মকাল শেষে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিদায় বলতে যদিও কষ্ট হয়,তবুও বিদায় বলে দিতেই হয়। কাপ্তাই থানা ইনচার্জ নাসির উদ্দীন  এক আবেগঘন বক্তব্য প্রদান করেন, কাপ্তাই আমার হৃদয়ে থাকবে, আমি দেশের যে প্রান্তেই থাকিনা কেন কাপ্তাইবাসী পাশে থাকবো সবসময়। এসময় আরোও বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা বক্তব্য রাখেন,বিদর্শন বড়ুয়া,আবদুল হায় খোকন, মাহাবুব হাসান বাবু,থোয়াই সা প্রু রুবেল, মাসুদুল হক খান, প্রমূখ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম