ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

উত্তর কোরিয়ায় পরমাণু অস্ত্র সক্রিয় করতে প্রস্তুত : কিম

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  8:27 PM

news image

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন বলেছেন, তাঁর দেশ ‘পরমাণু অস্ত্র সক্রিয় করতে প্রস্তুত’। কোরীয় যুদ্ধের অবসান ঘটানো অস্ত্রবিরতির বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন কিম। তিনি বলেন, মার্কিন হুমকি মোকাবিলার জন্য পিয়ংইয়ংকে তার প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। ২৭ জুলাই অস্ত্রবিরতির মাধ্যমে গত শতকের পঞ্চাশের দশকে কোরীয় যুদ্ধের অবসান ঘটেছিল। যদিও যুদ্ধটি আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে শেষ হয়নি। উত্তর কোরিয়া দিনটিকে নিজেদের 'বিজয় দিবস' হিসেবে পালন করে। খবর রয়টার্স ও আল-জাজিরার। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কিম জং উন তাঁর ভাষণে বলেন,

‘আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে সাড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ সক্ষমতাও নির্ভরযোগ্য এবং নির্ভুলভাবে ও তৎক্ষণাৎ এর নিরঙ্কুশ শক্তিকে একত্র করতে সম্পূর্ণরূপে প্রস্তুত।’ সিউল ও ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। কিম আরো বলেন, ওয়াশিংটন কোরীয় যুদ্ধের প্রায় ৭০ বছর পরেও তার দেশের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে ‘বিপজ্জনক, অবৈধ শত্রুতামূলক কাজ’ চালিয়ে যাচ্ছে। সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ-এরিক ইজলি বলেছেন, কিমের বিজয় দিবসের ভাষণটিকে অস্ত্রবিরতির পর থেকে অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সাফল্যের প্রেক্ষাপটে উত্তর কোরীয়দের জাতীয় গর্ব জোরদার করার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষাটি সত্যিই চালালে দেশটি সাইবার আক্রমণের ক্ষমতা রোধ করাসহ আরো শক্তিশালী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম