ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:04 PM

news image

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা হলেন: আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই জসিম উদ্দিন দেওয়ান জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় তাদের দুজনকেই পড়ে থাকতে দেখা যায়। পাশেই তাদের মোটরসাইকেলটি পড়েছিল। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রাও কেউই দুর্ঘটনা ঘটতে দেখেননি। রাতেই তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম