ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঈদুল ফিতরের তারিখ জানাল মিশরের জ্যোতির্বিদ ইনস্টিটিউট

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২৫,  9:29 PM

news image

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি)। জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী আগামী ৩০ মার্চ রোববার ঈদের তারিখ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এই তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও মিল রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি। যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়।  ঈদের তারিখ ঘোষণার পাশাপাশি এ উপলক্ষে ছুটিও ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিশরে ৩০ মার্চ থেকে ১ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই তিনদিন সরকারি-বেসরকারিসহ সব সেক্টর বন্ধ থাকবে। এনআরআইএজি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ কায়রো সময় দুপুর ১টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে। ফলে ৩০ মার্চ ঈদ পালিত হবে।  ‘সেদিন রাত ১১টায় ইফতার করেছিলাম, কিন্তু দুই সন্তানের মাকে রক্ষা করতে পারার আনন্দ সবকিছুর ঊর্ধ্বে’ যদিও এনআরআইএজি ঈদের তারিখ আগে প্রকাশ করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে মিসরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’। যারা ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম