ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঈদুল আজহায় ইয়াশ-মালাইকার ‘ক্ষতিপূরণ’

#

বিনোদন প্রতিবেদক

১৫ মে, ২০২৫,  5:13 PM

news image

পরিচালক মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘ক্ষতিপূরণ’ নাটকে প্রথমবারের মত জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। এবারের কোরবানির ঈদের সময়ে প্রচার হবে নাটকটি। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ‘ক্ষতিপূরণের’ চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, ঈদুল আজহায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে ক্ষতিপূরণ। নাটকের গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, "কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। ক্ষতিপূরণে সেই বার্তাই তুলে ধরা হয়েছে।" নাটকে রোহান ও মালাইকা ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। ক্ষতিপূরণে একটি গানও রেখেছের পরিচালক রাজ। গানটি গাওয়ার পাশাপাশি সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশেদ রাব্বি। গত বছর এই নির্মাতারই ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম