ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২৫,  5:01 PM

news image

ইয়েমেনে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন।  বুধবার গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি। এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুথিদের বিরুদ্ধে “বড় আক্রমণ” চালানোর নির্দেশ দিয়েছেন। হুথিদের প্রতিবেদন অনুসারে, সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত— ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা হয়েছে। এতে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা। সূত্র: আনাদোলু এজেন্সি


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম