ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ : নিরাপদে বাঙালিরা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  4:47 PM

news image

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি রাস্তায় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি। রোববার (১১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শহরের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণে ছয় জন মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জনের মতো।

তবে এ ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি। তিনি বলেন, এখানে কয়েক হাজার বাংলাদেশির বসবাস। কিছু পর্যটক সবসময় থাকে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিস্ফোরণের পর সেখানকার সমস্ত দোকানপাট ও রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আলজাজিরার ইস্তাম্বুল প্রতিনিধি বলেছেন, হঠাৎ করেই এমন একটা বিস্ফোরণ ঘটল। শহরে হামলার বিষয়ে আগে থেকে কোনো সতর্কবার্তা ছিল না। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে দৃঢ় সন্দেহ রয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম