ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইস্তাম্বুলে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  7:56 PM

news image

ইস্তাম্বুলে বোমা হামলায় ৬ জন নিহত এবং ৮১ জন আহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু আজ সোমবার সংবাদ সংস্থাটিকে বলেন, আটককৃত ব্যক্তিই তুরস্কের সবচেয়ে বড় শহরের ব্যস্ত রাস্তাটিতে বোমাটি ফেলে রেখে গেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর আগে ইস্তিক্লাল এভিনিউতে হামলাকে 'বিশ্বাসঘাতক' হিসেবে বর্ণনা করে বলেন, 'এটিতে সন্ত্রাসবাদের গন্ধ পাওয়া যাচ্ছে।’ উল্লেখ্য, রোববার তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইস্তাম্বুল শহরের গভর্নর আলী ইয়ারলিকায়া এ তথ্য জানান। তাকসিম স্কয়ার মূলত কেনাকাটা করার সড়ক হিসেবে পরিচিত। সেখানে লোকজনের ভিড় থাকে। বিস্ফোরণের পর সেখানকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স আসা–যাওয়া করছে। আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। ওই সড়কের দোকানিরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। বিস্ফোরণের ঘটনাটি ওই এলাকার মানুষের কাছে বড় ধরনের ধাক্কা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম