ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

ইসি গঠনে বিশেষ সুবিধাভোগীদের স্থান না দেওয়ার প্রস্তাব বিশিষ্ট নাগরিকের

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  8:02 PM

news image

যারা বিভিন্ন সরকারের সময় সুবিধাভোগী ও সুযোগ-সুবিধা নিয়েছেন তাদের নির্বাচন কমিশনে নিয়োগ না দেওয়ার জন্য প্রস্তাব করেছেন সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে গণমাধ্যমকে তারা একথা জানান। এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসেন সুশীল সমাজের নাগরিকরা। আজ প্রথমার্ধে প্রথম দফার এই বৈঠকে ২০ জনের মধ্যে ১৪ বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক বোরহান উদ্দিন খান,

অধ্যাপক আসিফ নজরুল, জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এম কে রহমান, আইনজীবী শাহদীন মালিক, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান বৈঠকে উপস্থিত ছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনসহ কয়েকজন বৈঠকে উপস্থিত হননি। প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগে মোট ৬০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। তিন ধাপে তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ দুপুর পৌনে ১টায় দ্বিতীয় ধাপের এবং আগামীকাল রোববার শেষ ধাপের বৈঠক অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম