ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ইসলামী ব্যাংকে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৪,  8:47 PM

news image

ইসলামী ব্যাংকে গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ইসলামী ব্যাংকে গোলাগুলি সম্পর্কে জেনেছি। যারা এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১১ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গভর্নর নিয়োগ নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে পেমেন্ট সিস্টেমসহ আরও যেসব কাজ আছে, সেগুলো রুল অব বিজনেস অনুযায়ী চলবে। গভর্নর কে হবেন, তা সামনে দেখা যাবে। এ সময় তিনি বলেন, কর্মকর্তাদের কোনও কাজ ফেলে না রেখে দ্রুত সব শেষ করার পরামর্শ দিয়েছি। এনবিআর চেয়ারম্যানের ব্যাপারেও এখনই কোনও সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি। এর আগে, রোববার (১১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন পাঁচজন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামী ব্যাংকের কর্মীরা আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনজন গুলিবিদ্ধ হন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম