ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইসরায়েল অস্ত্র না দেওয়ায় মন খারাপ জেলেনস্কির

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  4:30 PM

news image

রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা চেয়েছে ইউক্রেন। তবে তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমি জানি না ইসরায়েলের কী হয়েছে। সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি তাদের আচরণে। তারা কেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না- তা মোটেই আমি বুঝতে পারছি না’। গত বুধবার ফরাসি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন। তার সাক্ষাৎকারের রেকর্ডিং শনিবার প্রকাশ করেছে ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়। ইউক্রেনে হামলার নিন্দা জানালেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না ইসরায়েল। কারণ সিরিয়ার বিষয়ে রাশিয়ার সহযোগিতা তাদের জন্য জরুরি। সে বিষয়ে ইঙ্গিত করে জেলেনস্কি আরও বলেন, ‌‘আমি বুঝি ইসরায়েল কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে, সিরিয়া ও রাশিয়া পরিস্থিতি নিয়ে’। অস্ত্র না দিলেও ইসরায়েলের বিরুদ্ধে ভলোদিমির জেলেনস্কি কোনো অভিযোগ করছেন না বলেও দাবি করেছেন।-সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম