ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই

ইসরায়েলের বিরোধিতার মুখে আবার মানবাধিকার প্রধান হলেন ফলকার টুর্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২৬,  2:51 PM

news image

ইসরায়েলের বিরোধিতা উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন ফলকার টুর্ক।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার আপত্তি সত্ত্বেও জাতিসংঘের সাধারণ পরিষদে ১৪৪-১০ ভোটে চার বছরের নতুন মেয়াদে তার নিয়োগ প্রস্তাবটি পাস পেয়েছে। খবর আলজাজিরা


জাতিসংঘের সাধারণ পরিষদে গত শুক্রবারের এই ভোটের মাধ্যমে ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসা টুর্ক ১৯৯৩ সালে পদটি সৃষ্টির পর প্রথম ব্যক্তি হিসেবে পরপর দুই মেয়াদে জাতিসংঘের মানবাধিকারপ্রধান হওয়ার রেকর্ড গড়লেন।


অস্ট্রিয়ার আইনজীবী টুর্ক ১৯৯৯ সালে জাতিসংঘে যোগ দেন এবং সংস্থাটির শরণার্থীবিষয়ক এজেন্সিতে কাজ শুরু করেন। এই সুবাদে তিনি মালয়েশিয়া, কসোভো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে দায়িত্বে ছিলেন।


জাতিসংঘের মানবাধিকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তীব্র সমালোচনা করেছেন টুর্ক। এ ছাড়া আফগানিস্তান, সুদান, বাংলাদেশ, মিয়ানমার ও নিকারাগুয়ার সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও সরব ছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম