ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৬, সবচেয়ে বেশি মিরপুরে

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থা ধ্বংস, শিক্ষার্থী নিহত ২০ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর, ২০২৫,  5:26 PM

news image

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়াও ৩১ হাজারেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।  মঙ্গলবার (২১ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সরকারি পরিসংখ্যানের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এক হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনিক কর্মী নিহত হয়েছে এবং প্রায় পাঁচ হাজার জন আহত হয়েছেন। একই সময়ে ২২৮ জনেরও বেশি শিক্ষক ও কর্মীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনীর হামলায় গাজায় ১৯ হাজার ৯১০ জন এবং পশ্চিম তীরে আরও ১৪৮ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। একই সময়ে গাজায় ৩০ হাজার ৯৭ জন শিক্ষার্থী ও পশ্চিম তীরে ১ হাজার ৪২ জন আহত হয়েছেন বলেও জানায় মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি সরকারি এবং জাতিসংঘ পরিচালিত ১০০টি স্কুল। এছাড়া ৩০টি স্কুল পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধন তালিকা থেকে বাদ দিতে হয়েছে। কারণ সেই স্কুলগুলোর ভবনসহ সবই ধ্বংস হয়ে গেছে। পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর বারবার ইসরায়েলি অভিযানে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৩০০ জন। সূত্র: বার্তাসংস্থা আনাদোলু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম