ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৫,  4:54 PM

news image

ইরান ও ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে চিরবৈরী এই দুই পক্ষ। এই পরিস্থিতিতে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার কাতারভিত্তিক আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবের কনস্যুলার বিভাগ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, দূতাবাসের সব মার্কিন কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসস্থান বা এর আশেপাশে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি বার্তা দিয়ে দূতাবাস আরও বলেছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে বেসরকারি মার্কিন নাগরিকদের চলে যেতে সহায়তা করার বিষয়ে তাদের কোনো ঘোষণা নেই। যদি চলে যাওয়ার বিকল্প সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য থাকে। তবে আমরা মার্কিন নাগরিকদের অবহিত করব। মার্কিন নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়ে বিবৃতিতে আরও যোগ করা হয়, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এখনও বন্ধ রয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার্ড ফ্লাইট চলাচল করছে না। ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে। জর্ডানের স্থল সীমান্ত ক্রসিংগুলো বর্তমানে চালু আছে এবং বুধবার খোলা থাকার কথা রয়েছে। সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম