ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইসরায়েলের হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ আগস্ট, ২০২২,  4:45 PM

news image

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছয় শিশুসহ ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত অন্তত ১২৫ জন। রোববার (৭ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার (৫ আগস্ট) থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। শনিবার দিনভর হামলায় নতুন করে তিন শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে গত দুই দিনে ইসরায়েলি হামলায় ২৪ জন ফিলিস্তিনি মৃত্যু হলো। হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হলেও তারা এ দায় অস্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। উল্লেখ্য, শুক্রবার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার দুই পক্ষের মধ্যে প্রবল লড়াই শুরু হয়। -সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম