ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইসরায়েলের হামলায় ত্রাণপ্রার্থীসহ ৬১ ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২৫,  5:08 PM

news image

দখলদার ইসরায়েলের হামলায় দুইজন ত্রাণপ্রার্থীসহ আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও বহু মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে দুই ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন। এ নিয়ে জিএইচএফের ত্রাণ নিতে গিয়ে ৮৭৫ ফিলিস্তিনি নিহত হলেন। এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ভোর থেকে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এদিকে অবরুদ্ধ গাজায় শিশুদের অপুষ্টির হার বাড়ছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থীর জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ। গাজার স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গত চার মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধ তীব্র হওয়ার পর থেকে অপুষ্টির হার বাড়ছে। ইউএনআরডব্লিউএর প্রধান জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ২০২৪ সাল থেকে পরীক্ষা করা প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে। সংস্থাটি এক বিবৃতিতে গাজায় অপুষ্টিকে ‘ইঞ্জিনিয়ারড এবং মানবসৃষ্ট’ বলে আখ্যায়িত করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম