ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ইলিয়াসের সঙ্গে সংসার করতে চান সুবাহ, তবে....

#

বিনোদন প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  7:01 PM

news image

স্বামী ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করার পর ফের লাইভে এসেছেন নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। সেখানে স্বামীর বিরুদ্ধে সুবাহ অনেক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ‘ইলিয়াস আমাকে সন্দেহ করতো। আমাকে ছবির ডাবিংয়ে যেতে বাধা দিতো। গালিগালাজ করতো, পতিতা বলতো।’ তারপরও ইলিয়াসের সঙ্গে এখনো সংসার করতো চান সুবাহ। তবে তার আগে স্বামীর বিচার চান তিনি। গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। একমাস না যেতেই তাদের সংসার ভাঙার খবর সংবাদমাধ্যমে এসেছে। ইলিয়াস সুবাহর বিরুদ্ধে জিডি করেছেন।

তার ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছেন সুবাহ। মঙ্গলবার লাইভে এসে মডেল-অভিনেত্রী সুবাহ অভিযোগ করেন, ‘ইলিয়াসের নির্যাতনের শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু স্বামী হওয়া সত্ত্বেও ইলিয়াস তাকে দেখতে আসেনি।’ সুবাহ বলেন, ‘সে ভেবেছিল আমার অনেক টাকা। এজন্য সে আমাকে বিয়ে করেছিল। বিয়ের পরে যখন জানলো টাকা নাই, তখন আমাকে সে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দিতো। বিভিন্নভাবে আমাকে নির্যাতন করতো।’  এত নির্যাতন সহ্য করার পরও ইলিয়াসের সঙ্গে ‘নুন খেয়ে হলেও সংসার করতে চান’ বলে জানিয়েছেন সুবাহ। তিনি বলেন, ‘কোনো মেয়েই চাইবে না তার সংসারটা ভাঙুক। আমার অতীত জেনে শুনে ইলিয়াস আমাকে বিয়ে করেছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপর সংসার।’ সুবাহর করা মামলার বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগে ৩ জানুয়ারি দিবাগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ। মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম