ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা আজ মধ্যরাত থেকে শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  4:55 PM

news image

ইলিশের বড় বাজার চাঁদপুরে ভরা মৌসুমের শেষ সময়েও দাম চড়া। মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার। ইলিশ ধরা বন্ধ হওয়ার শেষ সময়ে ঘাটে ক্রেতাদের ভীড় দেখা গেছে। ঘাটে প্রচুর ইলিশের চাহিদা থাকলেও পর্যাপ্ত মাছ না থাকায় ঘাটে অস্বাভাবিক মাছের দাম। অনেক ক্রেতা ইলিশ না কিনেই বাড়ি ফিরেছেন। ইলিশের বাড়ি হিসেবে পরিচিত চাঁদপুরে গত বছরের তুলনায় এবার এক কেজি সাইজের প্রতিমণ ইলিশ ৭ থেকে ৮ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত বছর ১ কেজি সাইজের ইলিশ প্রতিমণ বিক্রি হয়েছে ৩৬ থেকে ৩৮ হাজার টাকা।

দেড় কেজি সাইজের ইলিশ প্রতিমণ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ হাজার টাকা। অভিযান শুরু হওয়ার শেষ সময়ে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। বড় স্টেশন মাছ ঘাটে আসা কয়েকজন ক্রেতা জানান, মাছের দাম এতো বেশি হবে তা ভাবতেই পারিনি। সব সময় দেখি অভিযানের পূর্বে ইলিশ মাছের দাম কম থাকে, কিন্তু এবারই দেখলাম ভিন্ন চিত্র। ইলিশের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ঘাটে মাছও তেমন একটা নেই। বলতে গেলে ইলিশের বাড়ি চাঁদপুরেই ইলিশ নেই। মাছ ব্যবসায়ীরা জানান, ২২ দিনের জন্য নদীতে অভিযান শুরু হবে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে। ক্রেতা সমাগম বেশি হওয়ায় ইলিশের দামও অনেক বেশি। কয়েকজন মাছ বিক্রেতা জানান, চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে কোনো ফিশিং বোট নেই। বাজারে মোটামুটি ইলিশ থাকলেও ক্রেতা বেশি। মাছের দামও বেশি। দেড় কেজি সাইজের ইলিশের কেজি ১৫০০ থেকে ১৬০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০ থেকে ৯০০ টাকা। গত বছর একই সাইজের ইলিশের কেজি ২০০ থেকে ২৫০ টাকা কম ছিল। এবার ইলিশের দাম অনেক বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম