ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইরানে সামরিক ড্রোনের বিশাল মহড়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২২,  4:45 PM

news image

দেশব্যাপী সামরিক ড্রোনের বিশাল মহড়া চালাচ্ছে ইরান। আজ বুধবারই এই ড্রোন মহড়া শুরুর কথা জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর উপ-সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি। তিনি বলেছেন, সেনাবাহিনীর বিভিন্ন শাখা এই মহড়ায় অংশ নেবে। মঙ্গলবার তেহরানে এক ঘোষণায় তিনি জানান, ১৫০টির বেশি অত্যাধুনিক সামরিক ড্রোন এ মহড়ায় অংশ নিচ্ছে। ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিজ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো যৌথভাবে এসব ড্রোন নির্মাণ করেছে। মহড়ায় ইরানের ড্রোন শক্তির ক্ষুদ্র একটি অংশ প্রদর্শন করা হবে।অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, আসন্ন মহড়ায় ড্রোনগুলোর নিখুঁত উড্ডয়ন ও আঘাত করার ক্ষমতা, এগুলোর পরিচালনা ব্যবস্থার কার্যকারিতা এবং যুদ্ধ সক্ষমতা পরীক্ষা করা হবে। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর চার শাখা এবং যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রথম একযোগে ড্রোনের মহড়া চালাতে যাচ্ছে। দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগর থেকে শুরু করে উত্তরে কাস্পিয়ান সাগর পর্যন্ত প্রায় সারাদেশে এই ড্রোন মহড়া চালানো হবে বলে জানান ইরানের এই সিনিয়র কমান্ডার। সূত্র: প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম