ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইরানে বন্দুক হামলায় ১৫ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  4:20 PM

news image

ইরানে একটি মাজারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। সিরাজ শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ নিশ্চিত করেছে এ তথ্য। খবর রয়টার্স ও আল-জাজিরার বুধবার সন্ধ্যার পর শাহ চেরাগ নামে ওই স্থাপনায় হামলা হয়। অস্ত্রধারী তিনজন ব্যক্তির নির্বিচার গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রার্থনার সময় হঠাৎ এলোপাতাড়ি গুলি শুরু করে হামলাকারীরা। নিহতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। হামলাকারীরা ইরানের নাগরিক নয় বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম। দায়ীদের ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এরই মধ্যে এ ঘটনায় আটক করা হয়েছে দুই হামলাকারীকে। তবে এখনো একজন পলাতক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম