ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইরাকে তুরস্কের বিমান হামলায় আট পর্যটক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২২,  4:30 PM

news image

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় আট পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। স্থানীয় কর্মকর্তা ও সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বুধবার কুর্দিস্তানের জাখো জেলার মেয়র মুশির মুহাম্মদ অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, কুর্দি-নিয়ন্ত্রণাধীন অঞ্চলের জাখো জেলার বারাখের রিসোর্ট এলাকায় অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হতাহতদের সবাই ইরাকের নাগরিক। জাখোর স্বাস্থ্য কর্মকর্তা আমির আলী বলেন, নিহতদের মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী এবং দুটি শিশু রয়েছে। এ এলাকায় গ্রীষ্মে ইরাকের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটক আসেন। কেননা, এলাকাটি তুলনামূলকভাবে ঠান্ডা। আর, জাখোর পর্যটন স্থানগুলো তুরস্কের সামরিক ঘাঁটির কাছাকাছি। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তুরস্ক উত্তর ইরাকে নিয়মিত হামলা চালিয়ে আসছে। কর্মকর্তারা বলছেন, নিয়মিত হামলার মধ্যে বুধবার এ এলাকায় প্রথমবারের মতো পর্যটক নিহত হওয়ার ঘটনা ঘটল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম